Wednesday, April 21, 2010

Voice of a restless mind - Part 1.

ঠিকানা
আজ এই পড়ন্ত  বিকেলে,
ভাসিয়েছি নৌকা তিস্তার শীতল জলে.
পূব আকাশে সেই দুপুর থেকেই চাঁদ,
আলো তার নামেনি এখনো পৃথিবীর কোলে.
কিছু উঠতি বয়েসী ছেলের দল,
মেতেছে আড্ডায় আর করছে কোলাহল,
সন্ধ্যা নামছে আর একটি-দুটি তারা আকাশে,
যেন বলছে আমায় চল ফিরে চল.
ওপারে বহুদূরে কোনো কীর্তনিয়া গান গায়,
পরিযায়ী পাখিরা উড়ে যায় দূর নীলিমায়;
যেন বলছে আমায় চল ফিরে চল,
যেখানে নদী ও সাগর এক হয়ে যায়.



_______________________________________________
xyz
যখন সূর্য্য মুখ লুকায় কনক্রিটের জঙ্গলে হায়,
এ শহর ভেসে যায় আলোর বন্যায়.
যখন আমার এ'মন পুরনো স্মৃতি হাতরায়,
ফেলে আসা দিন, কাছে পেতে চায় বন্ধু তোমায়;
ভালবাসা আজও স্তব্ধ,  কান্নায়.
তোমার লেখা চিঠি, আর কিছু চেনা সুর,
গিটারে আমার বাজছে তবু লাগছেনা ভালো ধুর.

কাগুজে মুখাগ্নি, আর রঙ্গীন সলিল সমাধি,
পালাবার আজও সেই পথ, আছে খোলা;
অনেক ছোটার পরেও তোমায় যাচ্ছে না যে ভোলা.




_______________________________________________
অন্তহীন
(মনের) ভিতরে
ও বাইরে, আলো-আঁধারে,
খুঁজি তোমায় (প্রভু) বিশ্ব মাঝারে;
কখনো দুরে, কখনো কাছে,
খুঁজেছি তোমায় হৃদয় মাঝে.
(কিন্তু) কাম, ক্রোধ, লোভ, মনে সম্ভোগ.
ভক্তিরসের নাই উপভোগ.
মলিন এ'মন ক্লান্ত, সবই যে স্বপ্ন-ভ্রান্ত,
ফিরব যখন আপন ঘরে হৃদয় হবে শান্ত.
পড়েছি অনেক, বুঝেছি তবু, অনেক আছে বাকি,
তুমিই আমি আমিই তুমি, সত্যি বলছ নাকি?
দুচোখ ভার স্বপ্ন দিলে, দাওনি শুধুই দৃষ্টি;
তৃষ্ণার জল খুঁজে মরি আমি, (আর) আকাশ ভরা বৃষ্টি| 

________________________________________________

0 comments: