আজ HBO channel The Matrix movie telecast করছে | কোথাও শুনেছিলাম যে এই ফিল্মটা তৈরী হয়েছে হিন্দু দার্শনিকতার উপর ভিত্তি করে | "The Matrix" এই ফিল্মটার বাংলা রিমেকের নাম কি হবে বলতে পারো? উত্তর "মায়া", যে মায়া মানুষকে ঘোরাচ্ছে যন্ত্রের মতো এই সংসারে, ঠিক যেমন Matrix মানুষকে ব্যবহার করছে যন্ত্রের মতো | মনে পরছে যেখানে মর্ফিয়াস একটা ব্যাটারি সেল দেখিয়ে নিওকে বলছে Matrix কে ধ্বংস না করলে মানুষকে যন্ত্রের মতো ব্যবহৃত হবার হাত থেকে বাঁচানো যাবে না! ঠিক যেমন বেদান্ত দর্শন বলে মায়ার বন্ধন না কাটাতে পারলে মানুষ কোনো দিনও নিজেকে জানতে পারবে না | এই Matrix কে নষ্ট করা কি এতই শক্ত ? উত্তর : একজন মুক্ত পুরুষ মায়ার বন্ধনে পড়ে কিভাবে? যাজ্ঞবল্ক উপনিষদ বলে , যখন সেই মুক্ত পুরুষ নারীর রূপে বাঁধা পড়ে | এবার ভাবো কটা পুরুষ নারী সঙ্গ ত্যাগ করতে চায় বা পারে ? তারা Matrix এর ব্যাটারি হয়েই বেশ সুখে আছে, Matrix কে ধ্বংস করবে তো বহু দুরের কথা |
এই Matrix কে ধ্বংস করার আরো উপায় বর্ণনা করেছেন শ্রী শংকারাচার্য তার বিবেকচুরামনিতে (ebook লিঙ্ক: http://bit.ly/4zUMtS ) এবং সন্যাসী কবি ভর্থরি তার বৈরাগ্য শতকমে (ebook লিঙ্ক: http://bit.ly/13Ea8f ) |
কোনটা সত্য, কোনটা মিথ্যা ? কোনটা ভালো, কোনটা মন্দ ? এটা কি বিষয়টা ঠিক করে? না... এটা ঠিক করে আমাদের মন ও বুদ্ধি | বিষয়টা হয়তো সম্পূর্ণ সত্য কিন্তু আমাদের মন যদি বোঝায় যে সেটা মিথ্যা তাহলে আমরা মেনে নিই যে সেটা মিথ্যাই | তাহলে ভালো-মন্দ, সত্য-মিথ্যা, আলো-আঁধার, সুন্দর-কুত্সিত, মহৎ-অধম, সহজ-কঠিন সব আমাদের মনের বিকার ; আমরা যতক্ষন না মন ও বুদ্ধির সীমানা ছাড়িয়ে যেতে পারছি ততক্ষণ কোনো বিষয়ই আমাদের কাছে তার আসল রূপে ধরা দেয় না আর আমরাও কখনো সত্য জানতে পারিনা , Matrix ফিল্মে oracle এর কাছে যাবার পথে নিওর ছোটো বাচ্চাটার সাথে দ্যাখা হবার পর কি কথা হয়েছিল মনে পরে? সেই spoon bending এর scene টা ?
তাহলে সব বিষয়ের সত্য কি? কি তাদের প্রকৃত পরিচয়? এর উত্তর কেউ কাউকে মুখে বলে দিতে পারেনি আর কখনো পারবেনা , কারন? ব্রহ্ম, একমাত্র সত্য বস্তু, যার আরেক নাম ওঙ্কার তিনি কখনো উচ্ছিষ্ট হন না | তাকে জানতে হলে প্রত্যেক মানুষকে নিজেকেই চেষ্টা করতে হবে, আর যখন সময় হবে তখন সত্য নিজেই সেই মানুষের কাছে নিজের আসল রূপ নিয়ে উপস্থিত হবেন | ঈশ্বর, সেই পরম সত্যের প্রতি দৃঢ় বিশ্বাসই হোক আমাদের চেষ্টার প্রথম পদক্ষেপ |
|| জয় ভগবান পরব্রহ্ম শ্রী শ্রী রামকৃষ্ণের জয় ||
Friday, November 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment